• 01869038567
  • shariatpurpost.com@gmail.com
  • ভেদরগঞ্জ, শরীয়তপুর।

নড়িয়ায় আবু ইসহাক স্মরণে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী

প্রেস বিজ্ঞপ্তি// আজ ২৩ মে ২০২৬ শনিবার  সকাল   নড়িয়া উপজেলা অডিটোরিয়ামে  কথাসাহিত্যিক ও অভিধান প্রণেতা আবু ইসহাক স্মরণে আলোচনা সভা, গল্প লেখা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে আবু ইসহাক সেন্টার ফর ইয়ুথ।

অনুষ্ঠানে আবু ইসহাকের সাহিত্যকর্ম, জীবনের বিভিন্ন পর্যায় এবং বাংলা সাহিত্য ও অভিধান রচনায় তাঁর অবদানের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে তাঁর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ নিয়েও মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম খান। আবু ইসহাক সেন্টার ফর ইয়ুথের উপদেষ্টা শামসুল আলম রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নাহিয়ান খান,

মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্যামসুন্দর দেবনাথ ও আলোচনা করেন রফিক ওসমান, ওবায়দুল হক এবং রীনা রাণী দাস।

বক্তারা আবু ইসহাকের সাহিত্যচর্চা, সমাজভাবনা ও বাংলা ভাষার প্রতি তাঁর অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গল্প লেখা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। 

আপনার মন্তব্য লিখুন