প্রেস বিজ্ঞপ্তি// জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর আয়োজনে “Annual Sports, Farewell Ceremony (26th Batch) & Cultural Program” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সিএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সিএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রযুক্তি ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মশহুদ-উজ-জামান, প্রক্টর ও সহযোগী অধ্যাপক মো. ইমামুনুর রহমান, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক সনেট কুমার সাহা, ডেপুটি রেজিস্ট্রার ও সহকারী অধ্যাপক মো. সাইফুজ জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও কোর্ডিনেটর মো. মঈন উদ্দিন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ২৬তম ব্যাচের বিদায় সংবর্ধনা, এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। আমন্ত্রিত অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এসময় শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের নেতৃত্ব, সৃজনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির পরামর্শ দেন

আপনার মন্তব্য লিখুন