• 01869038567
  • shariatpurpost.com@gmail.com
  • ভেদরগঞ্জ, শরীয়তপুর।

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষর শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড অর্জন

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য “শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২৬” প্রাপ্তিতে কলেজ পরিবারের পক্ষথেকে  অভিনন্দন জানানো হয়েছে।
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন গ্রামীণ জনপদে তথা শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নরকলিকাতা গ্রামে সুদীর্ঘ সময় নিরবে নিভৃতে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন। অত্র প্রতিষ্ঠানে অধ্যক্ষ পদে যোগদান করার পর থেকে তার আন্তরিকতা ও দক্ষতার কারণে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নিয়ে তিনি চমৎকার ও যুগোপযোগী নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠানটিকে অভিভাবকদের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন, যার ফলশ্রুতিতে সার্বিক বিবেচনায় ২০২২ ও ২০২৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে অত্র প্রতিষ্ঠান ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এ সকল সার্বিক অর্জনকে গুরুত্ব দিয়ে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ এ বছর “শিক্ষা ক্ষেত্রে অবদান” ক্যাটাগরিতে অত্র কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন কে “শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ডের” জন্য নির্বাচিত করেছেন। তাঁর এ গৌরবোজ্জ্বল অর্জনে পুরো মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ পরিবার আনন্দিত ও উচ্ছ্বসিত।

প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সভাপতি ড. একেএম রফিকুল হক অত্র প্রতিষ্ঠানের ফেসবুক পেজের মাধ্যমে পুরো কলেজ পরিবারের পক্ষ থেকে অধ্যক্ষ মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি প্রত্যাশা করেন অধ্যক্ষ মহোদয়ের এ অর্জন আগামীতে প্রতিষ্ঠানটির সফল পথচলার পাথেয় হবে। আরও বেশি উদ্যোম নিয়ে এগিয়ে যাবে আমাদের প্রিয় প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ।
সুত্রঃ প্রতিষ্ঠানের ফেসবুক পেজ

আপনার মন্তব্য লিখুন