
কুরবানীর ঈদে অতিরিক্ত মাংস খাওয়ার কারণে বদহজম, গ্যাস্ট্রিক, ডায়রিয়া, উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল সমস্যা বাড়তে পারে। তাই কিছু স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মানা ভালো।
১. পরিমিত মাংস খান:
একবারে বেশি গরু বা খাসির মাংস না খেয়ে অল্প পরিমাণে খান।প্রতিদিন ২–৩ বেলার বদলে ১ বেলা লাল মাংস যথেষ্ট।চর্বিযুক্ত অংশ কম খান।
২. রান্নার ধরনে সতর্কতা:
অতিরিক্ত তেল, ঘি ও মসলা কম ব্যবহার করুন।
ভুনা, কাচ্চি, কালাভুনার বদলে ঝোল বা গ্রিল করা মাংস তুলনামূলক ভালো।পোড়া বা অতিরিক্ত ঝলসানো মাংস এড়িয়ে চলুন।
৩. শাকসবজি ও সালাদ বাড়ান:
মাংসের সাথে শসা, টমেটো, গাজর, লেটুস
ডাল, সবজি, ফল খেলে হজম ভালো হয়।
৪. পর্যাপ্ত পানি পান করুন:
দিনে ২–৩ লিটার পানি পান করুন।কোমল পানীয় কমিয়ে ডাবের পানি বা লেবুর শরবত খেতে পারেন।
৫. সংরক্ষণে সতর্ক থাকুন
কাঁচা মাংস দীর্ঘসময় বাইরে রাখবেন না।ফ্রিজে ছোট ছোট ভাগে সংরক্ষণ করুন।বারবার গলিয়ে পুনরায় ফ্রিজে রাখবেন না।
৬. যাদের বিশেষ সতর্কতা দরকার:
ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ,কিডনি রোগ,হৃদরোগ,ফ্যাটি লিভার।তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সীমিত মাংস খাবেন।
৭. শিশু ও বয়স্কদের জন্য:
নরম ও কম মসলাযুক্ত মাংস দিন।
অতিরিক্ত চর্বি ও হাড়যুক্ত অংশ এড়িয়ে চলুন।
ঈদের আনন্দের সাথে স্বাস্থ্যও ঠিক রাখা গুরুত্বপূর্ণ।
-ডা:আব্দুর রাজ্জাক
এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য)

আপনার মন্তব্য লিখুন