• 01869038567
  • shariatpurpost.com@gmail.com
  • ভেদরগঞ্জ, শরীয়তপুর।

ঢাকা-শরীয়তপুর মহাসড়কের ভূমি অধিগ্রহণ জটিলতা দূর করতে মাঠে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার

ঢাকা-শরীয়তপুর মহাসড়কের ভূমি অধিগ্রহণ নিয়ে দীর্ঘদিনের জটিলতা দূর করতে মাঠে নেমেছেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন। তিনি সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জাজিরা উপজেলার মতিসাগর এলাকায় মহাসড়কের পাশের এলএ কেস নম্বর-১৬-এর আওতায় থাকা স্থাপনাগুলো পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্তদের কাছ থেকে সরাসরি তাদের সমস্যা, দাবি এবং অভিযোগ শোনেন।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি নির্দেশ দেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত চিহ্নিত করে যেন দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হয়। পাশাপাশি ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সব জটিলতা দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ, জেলা প্রশাসক তাহসিনা বেগম, জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসিরউদ্দিন কালু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদুল ইসলাম এবং জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এ উদ্যোগের ফলে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। এতে মহাসড়ক নির্মাণ কাজ দ্রুত এগোবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের ন্যায্য পাওনা পাবে।

আপনার মন্তব্য লিখুন