• 01869038567
  • shariatpurpost.com@gmail.com
  • ভেদরগঞ্জ, শরীয়তপুর।

সরকারের নির্বাচনি ইশতেহারে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন অবহিতকরণে শরীয়তপুরে প্রেস ব্রিফিং

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে বহুমুখী প্রচার কার্যক্রমের বিষয়ে শরীয়তপুর জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের অবহিতকরণ লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায়, শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার শাহিন মিয়া বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তাবায়ন বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর যে সকল কর্মপরিকল্পনা গ্রহণ করেছে তা শরীয়তপুর জেলা তথ্য অফিস কর্তৃক বাস্তবায়িত প্রচার কার্যক্রমের সচিত্র প্রতিবেদন পাওয়ার পয়েন্ট আকারে উপস্থাপন করেন।
যার মধ্যে ছিলো, গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ে ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে-২০২৬ পযন্ত উঠান বৈঠক/কমিউনিটি সভা-১০২১ টি, নারী সমাবেশ-২০২ টি, চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/টিভিসি প্রদর্শন-১১০৬০ টি, সড়ক প্রচার/মাইকিং-৩২৪৮ ইউনিট, অনলাইন প্রচার- ২৩১৬টি, কৃষক সমাবেশ- ১৪টি, ফ্যামিলি সমাবেশ-২২টি, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানের লাইভ প্রচার-৩৪০টি এবং নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা-১৪টি, ৬৮ জেলা/উপজেলা তথ্য অফিসের মাধ্যমে বাস্তবায়ন করা হয়।
প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন, সিভিল সার্জন ডা: মো: রেহান উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সাদিয়া জেরিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শারমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এসএম আনোয়ারুল করিম, শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি মো: আবুল হেসেন সরদার ও সাধারণ সম্পাদক নুরুল আমিন রবীনসহ শরীয়তপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন