• 01869038567
  • shariatpurpost.com@gmail.com
  • ভেদরগঞ্জ, শরীয়তপুর।

শরীয়তপুরে ‘ভালোবেসে অবশেষে’ এবং ‘অন্ধগলির স্কেচ’ এর প্রকাশনা উৎসব-মোড়ক উন্মোচন

সংবাদ বিজ্ঞপ্তি/ঃ শনিবার (১১ এপ্রিল) বিকেল ৩টায় শরীয়তপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রকাশনা উৎসব, বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও কবিতা পাঠের আসর।

অনুষ্ঠানে ‘কীর্তিনাশার কাব্য’–এর বর্ষা, শরৎ ও হেমন্ত সংখ্যার প্রকাশনা উৎসব উদযাপন করা হয়। পাশাপাশি মোড়ক উন্মোচন করা হয় সম্পাদক কবি খান মেহেদী মিজানের উপন্যাস ‘ভালোবেসে অবশেষে’ এবং নির্বাহী সম্পাদক কবি ইয়াসিন আযীযের গল্পগ্রন্থ ‘অন্ধগলির স্কেচ’।

 এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কীর্তিনাশার কাব্য’র প্রধান সম্পাদক, কবি ও লোকজ গবেষক শ্যামসুন্দর দেবনাথ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক মজিবুর রহমান মাতুব্বর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ, কবি ও প্রাবন্ধিক প্রফেসর মো. ফজলুল হক।

আলোচনা পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি অ্যাডভোকেট মির্জা হজরত সাইজী। বিশেষ আলোচক ছিলেন কবি অ্যাডভোকেট আবুল কালাম (গেরিলা) আজাদ। এছাড়া অধ্যাপিকা রিনা রানী দাস, কবি-প্রাবন্ধিক মিলন সব্যসাচী, ড. মাহবুবুর রহমানসহ অন্যান্য অতিথিরা সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রবীণ ও তরুণ কবিদের স্বরচিত কবিতা পাঠ ছিল অন্যতম আকর্ষণীয় পরিবেশনা।   পাশাপাশি গান ও আবৃত্তির পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। শিশু আবৃত্তিশিল্পীর অংশগ্রহণ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

ইয়াসিন আযীয সম্পাদিত  সাহিত্যের ছোটোকাগজ: ‘কীর্তিনাশার কাব্য’ এর প্রধান সম্পাদক শ্যামসুন্দর দেবনাথ।  ‘কীর্তিনাশার কাব্য’ প্রথম সংখ্যা ২০১৫ সালে প্রকাশিত হয়। ১৬ মে ২০২৪ খ্রি: থেকে প্রিন্ট ভার্সনের পাশাপাশি অনলাইনেও প্রকাশিত হচ্ছে। তবে প্রিন্ট ভার্সন ‘কীর্তিনাশার কাব্য’ নামে প্রকাশিত হয়ে থাকে।

সাহিত্যপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও সফল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি খান মেহেদী মিজান ও কবি ইয়াসিন আযীয।

আপনার মন্তব্য লিখুন