স্টাফ রিপোর্টার: // আসন্ন শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন তরুণ সাংবাদিক আশিকুর রহমান হৃদয়। ২০১৬ সালে দেশ কাল পত্রিকা স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতায় যাত্রা শুরু হয় তার এরপর আলোকিত সকাল, বাংলাদেশের আলো,কালবেলা, ঢাকা ট্রিবিউন, ঢাকা টাইমস, সংবাদ সারাবেলা, রুদ্রবার্তা, বার্তা বাজার,ভোরের ডাক, সবশেষ সমকাল পত্রিকায় ভেদরগঞ্জ উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে ২০২৩ ও ২০২৬ সালে সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেন। বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কাজেও নিয়জিত রয়েছেন।
আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ২১টি পদে ভোটগ্রহণ হবে। ইতোমধ্যে বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন এবং নির্বাচনকে কেন্দ্র করে প্রেসক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী আশিকুর রহমান হৃদয় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। পেশাগত দক্ষতা, সততা ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কের কারণে তিনি ইতোমধ্যে সাংবাদিক মহলে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
তরুণ সাংবাদিক আশিকুর রহমান হৃদয় বলেন,”সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য এবং অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করছি। নির্বাচিত হলে প্রেসক্লাবকে আরও সক্রিয় ও গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে।
এদিকে, নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের সঙ্গে মতবিনিময়, প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন। নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে এবং শরীয়তপুরের সাংবাদিক সমাজ আরও ঐক্যবদ্ধ হবে।
Facebook Comments