• 01869038567
  • shariatpurpost.com@gmail.com
  • ভেদরগঞ্জ, শরীয়তপুর।

নড়িয়া খেয়াঘাট ইজারামুক্ত মাত্র ২ টাকা যাত্রী ভাড়া

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ইজারামুক্ত খেয়াঘাট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে স্বল্প খরচে নদী পারাপারের সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় যাত্রীরা।
জানা যায়, বৃহস্পতিবার ১৬ এপ্রিল হতে উপজেলার মোকারেরচর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় “ইজারামুক্ত নড়িয়া খেয়াঘাট” পরিচালিত হবে। ঘাটে টানানো ব্যানারে নির্ধারিত ভাড়ার তালিকা উল্লেখ করা হয়েছে—জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা এবং মোটরসাইকেল ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ছিল। ইজারামুক্ত ব্যবস্থাপনা চালু হওয়ায় এখন নির্ধারিত কম ভাড়ায় সহজেই পারাপার হওয়া যাবে। এতে প্রতিদিনের যাতায়াতে খরচ কমবে এবং সাধারণ মানুষের ভোগান্তিও কমবে।

এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, জনস্বার্থ বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, এমন জনবান্ধব উদ্যোগ চালু থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে।

স্থানীয়দের মতে, এই উদ্যোগ তাদের দৈনন্দিন যাতায়াতে এনে দিবে স্বস্তি। তবে এই সুবিধা দীর্ঘমেয়াদে বজায় থাকবে কিনা—সেই প্রত্যাশাও রয়েছে সবার মধ্যে।

আপনার মন্তব্য লিখুন