শরীয়তপুরে জাজিরা উপজেলা বদলিজনিত কারণে তাহমিদুল ইসলাম-কে বিদায় সংবর্ধনা দিয়েছে দৈনিক কীর্তিনাশা পরিবার। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জাজিরায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক কীর্তিনাশা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ রতন আলী মোড়ল, জাজিরা প্রেসক্লাব ও জাজিরা রিপোর্টার্স ইউনিটি-র সাংবাদিকবৃন্দ, জাজিরা উপজেলার স্থানীয় গণমাধ্যমকর্মীরা এবং জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান।
এছাড়াও জাজিরা উপজেলা-র বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ইউএনও তাহমিদুল ইসলামের কর্মদক্ষতা, সততা এবং জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ইউএনও তাহমিদুল ইসলাম উপস্থিত সকলের প্রতি শ্রদ্ধাশীল কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাজিরা উপজেলায় দায়িত্ব পালনকালে তিনি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে জনগণের সেবা করার চেষ্টা করেছেন। এই এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা তিনি জাজিরাকে সবসময় স্মরণ রাখবেন।
আপনার মন্তব্য লিখুন