• 01869038567
  • shariatpurpost.com@gmail.com
  • ভেদরগঞ্জ, শরীয়তপুর।

নড়িয়ায় ড্রামে তেল মিলবে না আশঙ্কায় পাম্পে সেচযন্ত্র নিয়ে হাজির কৃষক

অনলাইন//  জ্বালানি তেলের ড্রাম বা বোতলে বিক্রির ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে—এমন ভুল ধারণা থেকে আস্ত সেচযন্ত্র (পাম্প মেশিন) খুলে ফিলিং স্টেশনে নিয়ে এসেছেন একদল কৃষক। বুধবার (২২ এপ্রিল) শরীয়তপুরের নড়িয়া উপজেলার মেসার্স চোকদার ফিলিং স্টেশনে এই বিচিত্র দৃশ্য দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মূলত সেচ মৌসুমে ডিজেলের চরম প্রয়োজনীয়তা এবং তেল না পাওয়ার আতঙ্ক থেকেই কৃষকরা এই পদ্ধতি বেছে নিয়েছেন।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, সরকারি নীতিমালা অনুযায়ী ড্রামে তেল সরবরাহে কড়াকড়ি থাকলেও কৃষি অফিসের অনুমোদিত চাহিদাপত্র থাকলে ড্রামে তেল সংগ্রহ করা আইনত বৈধ। কিন্তু সঠিক তথ্যের অভাবে কৃষকরা মনে করেছিলেন, ড্রাম নিয়ে গেলে তাদের তেল দেওয়া হবে না। তাই তারা ভ্যানগাড়িতে করে আস্ত সেচযন্ত্র নিয়ে পাম্পের নজলের সামনে হাজির হন।

ফিলিং স্টেশনের পরিচালক আব্দুল জব্বার জানান, “অনেকেই মনে করেন ড্রামে তেল দেওয়া পুরোপুরি বন্ধ। এই ভুল ধারণা থেকেই তারা মেশিন খুলে নিয়ে এসেছেন। তবে আমরা তাদের বুঝিয়েছি যে বৈধ অনুমোদন থাকলে ড্রামেই তেল নেওয়া সম্ভব।”

 

জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পর থেকে পাম্পগুলোতে কড়াকড়ি বৃদ্ধি পাওয়ায় সাধারণ কৃষকদের মধ্যে এই ধরনের আতঙ্ক ও বিভ্রান্তি বাড়ছে বলে মনে করছেন স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা।

 

আপনার মন্তব্য লিখুন